Terms & Conditions

Ekmuhorte.com ওয়েবসাইটটি ব্যবহার বা কেনাকাটা করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলীগুলো মনোযোগ দিয়ে পড়ে নিন:

১. অর্ডার নিশ্চিতকরণ:
ওয়েবসাইটে অর্ডার করার পর আমাদের প্রতিনিধি আপনাকে কল বা মেসেজের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করবে। ভুল তথ্য প্রদান করলে বা ভেরিফিকেশনে সাড়া না দিলে অর্ডার বাতিল হতে পারে।

২. প্রোডাক্ট রিপ্লেসমেন্ট/পরিবর্তন পলিসি:
আমাদের প্রতিটি প্রোডাক্টের সাথে গ্রাহকরা পাচ্ছেন ৭ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।

• সেম প্রোডাক্ট রিপ্লেসমেন্ট (বিনামূল্যে): রিসিভ করা প্রোডাক্টে কোনো সমস্যা বা ত্রুটি থাকলে গ্রাহক সম্পূর্ণ বিনামূল্যে একই প্রোডাক্ট রিপ্লেসমেন্ট হিসেবে পাবেন।
• মডেল পরিবর্তন বা অন্য প্রোডাক্ট নেওয়া: আপনি যদি কোনো ত্রুটি ছাড়া শুধুমাত্র নিজের পছন্দে প্রোডাক্ট পরিবর্তন করে অন্য কোনো মডেল নিতে চান, তবে ১০% থেকে ২০% চার্জ/টাকা কাটা সাপেক্ষে পরিবর্তন করে নতুন মডেল নিতে পারবেন।
• পণ্যের মূল অবস্থা: রিপ্লেসমেন্ট পাওয়ার জন্য প্রোডাক্টটি আমরা যে অবস্থায় ডেলিভারি করেছি (অরিজিনাল বক্স, ক্যাবল, ওয়ারেন্টি কার্ড ও সমস্ত এক্সেসরিজসহ) ঠিক সেই অক্ষত অবস্থায় থাকতে হবে। কোনো ধরনের স্ক্র্যাচ (Scratch), স্পট (Spot), ভাঙা, বা ফিজিক্যাল ড্যামেজ থাকলে রিপ্লেসমেন্ট প্রযোজ্য হবে না।
• টেকনিক্যাল সমস্যা বা ভুল পণ্য: পণ্য হাতে পাওয়ার পর কোনো টেকনিক্যাল সমস্যা বা ভুল পণ্য পেলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ইনফর্ম করতে হবে।
• ডেলিভারিকালীন ত্রুটি (Unboxing Proof): কুরিয়ার থেকে প্রোডাক্ট রিসিভ করার সময় যদি ভাঙা, নষ্ট বা ডিফেক্টেড প্রোডাক্ট পান, সেটির প্রমাণ হিসেবে আনবক্সিং করার সময় স্পষ্ট ছবি অথবা ভিডিও আমাদের প্রদান করতে হবে। তাহলেই আমরা বিনামূল্যে দ্রুত প্রোডাক্ট চেঞ্জ করে দেব।

৩. ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি (১ Year Free Service Warranty):
আমাদের প্রোডাক্টের সাথে গ্রাহকরা পাচ্ছেন ১ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টির নিশ্চয়তা।

• ফ্রি সার্ভিসিং: ক্রয়ের ১ বছরের মধ্যে প্রোডাক্টে কোনো টেকনিক্যাল সমস্যা দেখা দিলে কোনো সার্ভিস চার্জ ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে সার্ভিসিং করে দেওয়া হবে।
• পার্টস বা পার্টসের মূল্য: সার্ভিসিং করার সময় যদি কোনো নতুন পার্টস বা যন্ত্রাংশ পরিবর্তনের প্রয়োজন হয়, তবে উক্ত পার্টসের মূল খরচ গ্রাহককে বহন করতে হবে (অথবা গ্রাহক নিজে পার্টস কিনে দিতে পারবেন)। পার্টস ছাড়া শুধু টেকনিশিয়ান সার্ভিস সম্পূর্ণ ফ্রি থাকবে।

৪. প্রোডাক্ট রিটার্ন ও রিফান্ড পলিসি (Return & Refund Policy):
যদি কোনো কারণে রিসিভ করা প্রোডাক্টটি একদম রিটার্ন করে রিফান্ড (টাকা ফেরত) নিতে চান:

• পণ্যের অবস্থা: প্রোডাক্টটি আমরা যে অবস্থায় প্রদান করেছি ঠিক সেই অক্ষত ও নতুন অবস্থায় থাকতে হবে। কোনো ধরনের ব্যবহারজনিত ডিফেক্ট বা ড্যামেজ থাকলে রিটার্ন গ্রহণ করা হবে না।
• সার্ভিস ও চার্জ কর্তন: রিটার্ন বা রিফান্ডের ক্ষেত্রে মোট মূল্য থেকে ১০% থেকে ২০% পর্যন্ত টাকা কাটা হতে পারে। (এই ফি-এর মধ্যে কুরিয়ার চার্জ, ক্যাশ কালেকশন চার্জ, প্যাকেজিং খরচ এবং আমাদের প্রসেসিং/সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত থাকবে)।
• রিফান্ড প্রসেস: রিটার্নকৃত প্রোডাক্ট আমাদের কাছে পৌঁছানোর পর ইনস্পেকশন শেষে ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে নির্ধারিত রিফান্ড অর্থ বিকাশ/নগদ/ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

৫. পণ্যের স্টক ও মূল্য:
যেকোনো পণ্যের মূল্য বা স্টকের তথ্য পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তিত হতে পারে। তবে আপনার অর্ডার কনফার্ম হওয়ার পর পণ্যের মূল্য আর পরিবর্তন হবে না।

যেকোনো অনুসন্ধানে কল করুন: 01952400500

Shopping Cart